ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫২০

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
ঢাকায় পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫২০

ছবি: ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করে।

অভিযান চলাকালে ১টি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬০২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, ২টি চাকু, ৭টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us