ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
ঋণের দুষ্টচক্র ও অতিরিক্ত করের চাপে ধুঁকছে পাকিস্তানের অর্থনীতি

ছবি: সংগৃহীত

র্থবছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের রাজস্ব উদ্বৃত্ত গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কমে ২ দশমিক ১১৯ ট্রিলিয়ন রুপিতে নেমে এসেছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ০ দশমিক ৯ শতাংশ। একই সময়ে মোট রাজস্ব আদায়ও কমেছে ৩ শতাংশ। দেশটির সংকট এখন শুধু রাজস্ব বাড়ানো বা বাজেট ঘাটতি কমানোর মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এটি এমন এক অর্থনৈতিক কাঠামোর ফল, যেখানে সরকারগুলো কাঠামোগত সংস্কার এড়িয়ে অতিরিক্ত কর, ঋণ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্থিক সহায়তার ওপর নির্ভর করছে।

গত এক দশকে পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের (এফবিআর) কর আদায় ৩১৭ শতাংশের বেশি বাড়লেও প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি গড়ে ৩ দশমিক ৪ থেকে ৩ দশমিক ৫ শতাংশের মধ্যে আটকে আছে। এর অন্যতম কারণ হিসেবে অর্থনীতির উৎপাদনশীল সক্ষমতা না বাড়িয়ে বিদ্যমান করদাতাদের ওপর করের চাপ বাড়ানোর নীতিকে দায়ী করা হচ্ছে।

ব্যবসায়ীদের ওপর করের চাপ

রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে নতুন খাতকে করের আওতায় আনার বদলে এফবিআর বিদ্যমান করদাতাদের ওপর চাপ বাড়াচ্ছে। ব্যাংক হিসাব জব্দ করা বা অন্যায্যভাবে অর্থ কেটে নেওয়ার মতো পদক্ষেপও নেওয়া হচ্ছে। একদিকে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো উচ্চ কর ও ব্যয়বহুল জ্বালানির চাপে পড়ছে, অন্যদিকে অনিবন্ধিত খাতের অনেক প্রতিষ্ঠান করের আওতার বাইরে থেকে যাচ্ছে।

কৃষি, পাইকারি ও খুচরা ব্যবসা এবং আবাসন খাতকে প্রকৃত সক্ষমতা অনুযায়ী করের আওতায় আনা প্রয়োজন। এ জন্য কর প্রশাসনকে স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে হবে।

জ্বালানি নীতি ও লোকসানি সরকারি প্রতিষ্ঠান

পাকিস্তানের জ্বালানি খাত অর্থনৈতিক অব্যবস্থাপনার অন্যতম বড় উদাহরণ। সৌরবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশটির নীতিনির্ধারকেরা ব্যয়বহুল আমদানিকৃত জ্বালানি এবং পুরোনো চুক্তির আওতায় বিদ্যুৎকেন্দ্রগুলোকে দেওয়া সক্ষমতা ভাতার ওপর নির্ভরতা বজায় রেখেছেন। প্রায় ৫ দশমিক ৪৫ ট্রিলিয়ন রুপির বিদ্যুৎ খাতের বকেয়া দায় অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। উচ্চ বিদ্যুৎ বিলের কারণে আন্তর্জাতিক বাজারে পাকিস্তানি পণ্যের প্রতিযোগিতা সক্ষমতাও কমছে।

অন্যদিকে লোকসানি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো করদাতাদের অর্থের ওপর বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের পুঞ্জীভূত লোকসান ৭ দশমিক ২২ ট্রিলিয়ন রুপিতে পৌঁছেছে। অলাভজনক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে প্রতিদিন করদাতাদের প্রায় ৩ বিলিয়ন রুপি ব্যয় হচ্ছে। বাণিজ্যিকভাবে অকার্যকর প্রতিষ্ঠানগুলোর বেসরকারীকরণ অথবা প্রয়োজন অনুযায়ী বন্ধ করে দেওয়ার প্রস্তাবও আলোচনায় রয়েছে।

বিশাল মন্ত্রিসভা ও সরকারি ব্যয়

অর্থনৈতিক সংকটের মধ্যেও পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশ্বের অন্যতম বৃহৎ। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলিয়ে এর সদস্যসংখ্যা প্রায় ৫৭। বেসামরিক প্রশাসন পরিচালনার ব্যয় ১ ট্রিলিয়ন রুপি ছাড়িয়েছে। প্রদেশগুলোর কাছে হস্তান্তরিত মন্ত্রণালয় বিলুপ্ত করা এবং একই ধরনের দায়িত্ব পালনকারী মন্ত্রণালয় একীভূত করার মাধ্যমে এই ব্যয় কমানো যেতে পারে।

পাকিস্তানে কৃচ্ছ্রসাধনের উদ্যোগও মূলত রাজনৈতিক ঘোষণার মধ্যে সীমাবদ্ধ বলে সমালোচনা রয়েছে। সরকারি বাসভবন, বড় গাড়িবহর, বিনা মূল্যে জ্বালানি ও বিদেশ সফরে ব্যয় অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ব্যয় সংকোচনের আহ্বান জানানোর আগে সরকারি কর্মকর্তা ও আমলাদের নিজেদের ব্যয় কমানোর প্রয়োজন রয়েছে। পাশাপাশি সরকারি ও সামরিক পেনশন ব্যবস্থায় সংস্কারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। কারণ, পেনশনের ক্রমবর্ধমান দায় ভবিষ্যৎ সরকারের আর্থিক সক্ষমতার ওপর চাপ তৈরি করছে।

ঋণের দুষ্টচক্র ও সুরক্ষাবাদী নীতি

২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের সরকারি ঋণ জিডিপির ৭০ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। সরকারের আয়ের অর্ধেকেরও বেশি ব্যয় হচ্ছে ঋণের সুদ পরিশোধে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শুধু আমদানি নিয়ন্ত্রণ বা প্রবাসী আয় বাড়ানোর ওপর নির্ভর করলে চলবে না। রপ্তানি ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানিতে উচ্চ শুল্ক কমিয়ে দেশীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলা প্রয়োজন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Advertise with us
Advertise with us
Advertise with us