ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৪২ বার পঠিত
গোপালগঞ্জ ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই : তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। একইসঙ্গে, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির সাংগঠনিক অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গোপালগঞ্জের ঘটনায় তিনি বলেন, আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে উনাদের কোনো অস্তিত্ব নাই। ওখানেই তারা কাজ করতে পারবে। উনাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছেন, উনাদের কিছু নাই এবং জুলাইকে অস্বীকার করে উনাদের সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নাই। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি।

মন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলি ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে বড়বড় প্রজেক্টগুলি যে আমরা নিচ্ছি এবং যে আমাদের প্রতিমন্ত্রী সাহেব যেটা বললেন যে পত্রিকার পাতায়- কোনো রাষ্ট্রীয় মদদে ঘুম নাই, কোনো ব্যাংক লুট নাই, নতুন কোনো দরবেশের ঘটনা নাই, নতুন কোনো এস আলমের ঘটনা নাই, নতুন কোনো বিদ্যুতের করাপশন নাই, এই জিনিসগুলোকে তো আপনার কোনো না কোনোভাবে কম্বাইন্ড দিতে হবে এবং এই যে একটা হাইপ তৈরি করা যে ডিসেম্বরে আওয়ামী লীগের সভাপতি আসবে, এটা যে একটা পলিটিক্যাল ব্লাফ ছিল এবং এতে করে যে হাজার হাজার নেতাকর্মীর হৃদয় ভেঙে যাবে যে আসলে আর আসা হবে না।

এই কারণেই এই ইস্যুটাকে ডাইভার্ট করানোর জন্য সেই গোপালগঞ্জে কোনো কারণ ছাড়াই শুধুমাত্র মারামারি, পেটাপিটি করা ছাড়া আর কিছুই না। শুধুমাত্র ইস্যুটাকে ডাইভার্ট করার জন্য। কারণ রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক অবস্থান বা কোনো সাংগঠনিক তৎপরতা আমরা দেখি নাই বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের যে গণতান্ত্রিক একটা ধারা, যে ১৭ বছর পর বাংলাদেশ একটা গণতন্ত্র পেয়েছে, সংসদ কাজ করছে, সরকার দল বিরোধী দল প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজগুলো হচ্ছে, উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, এই সবকিছুকে একটা ধামাচাপা দেওয়ার জন্য শুধুমাত্র এটার একটা পায়তারা। আমি এর বাইরে এটাকে আর কোনো কিছুই দেখি না।

Advertise with us
Advertise with us
Advertise with us