ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

ন্যাটোর সদস্যপদ পেতে ডোনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
ন্যাটোর সদস্যপদ পেতে ডোনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনবাস থেকে দেশটির অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র।

এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ওয়াশিংটন এখনও আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেনি।

শনিবার জেলেনস্কির দফতর থেকে প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছে- ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে কি তারা ডোনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? আগে কখনও এ ধরনের প্রশ্ন তোলা হয়নি।’

জেলেনস্কি জানান, নিরাপত্তার সুনির্দিষ্ট নিশ্চয়তা, ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর কোনো বিধিনিষেধ না থাকা এবং দেশ পুনর্গঠনের জন্য অর্থায়নের প্রস্তাব পেলে তিনি তা গণভোটে দিতে পারেন।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জেলেনস্কির সঙ্গে আলোচনা করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বক্তব্যে মার্কিন এক কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। তবে চূড়ান্ত কোনও সমঝোতায় পৌঁছাতে হলে উভয় পক্ষের সম্মতি প্রয়োজন।

রাশিয়া দীর্ঘদিন ধরেই ইউক্রেনের সামরিক সক্ষমতা সীমিত করা, ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং দেশটির নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করার শর্ত দিয়ে আসছে। তবে কিয়েভ এসব শর্ত প্রত্যাখ্যান করে বলেছে, এতে ভবিষ্যতে রুশ আগ্রাসন মোকাবিলার সক্ষমতা দুর্বল হবে।

বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে। এর মধ্যে দনবাসের ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলের বড় অংশ রয়েছে। মস্কো দাবি করছে, ডোনবাসের যেসব এলাকা এখনও রুশ বাহিনীর নিয়ন্ত্রণে আসেনি, সেগুলোও ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। পাশাপাশি ২০১৪ সালে দখল করা ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিয়েও রাশিয়া অনড়।

এদিকে ইউক্রেনের জন্য ন্যাটোর সদস্যপদ নিয়ে জোটের অন্য সদস্যদের মধ্যেও অনীহা রয়েছে। রাশিয়াও শুরু থেকেই ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতা করে আসছে।

আলোচনার সংবেদনশীলতা বিবেচনায় কুশনার প্রকাশ্যে বিভিন্ন প্রস্তাব নিয়ে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, আলোচনার বাইরে আসা কিছু প্রস্তাব ও রাজনৈতিক বক্তব্য অতিরঞ্জিত হতে পারে। সূত্র: বিবিসি

Advertise with us
Advertise with us
Advertise with us