ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
স্বরাষ্ট্রমন্ত্রী এখন বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: ফাইল ছবি

খুলনার তথ্য তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

তিনি লেখেন, ‘খুলনায় ব্যবসায়ীরা শহর ছাড়ছেন, চিকিৎসকরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নামছেন, চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলছেন না। সাড়ে ১০ মাসে ৭৭টি হত্যাকাণ্ড, ৮ থানায় সক্রিয় ১৮১ জন সন্ত্রাসী। প্রধানমন্ত্রী কিংবা আইজিপির সফরেও সন্ত্রাসীদের কর্মসূচিতে কোনো বিরতি নেই।

পোস্টে তিনি লেখেন, ‘নগর প্রশাসক ও বিএনপি নেতা বলছেন, এভাবে চললে মানুষ আর খুলনায় থাকবে না। সংসদ সদস্যের ভাষায়, খুলনা এখন একটি মৃত নগরী। কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আহত হন দুই এসআইসহ তিন পুলিশ সদস্য।’

তিনি লেখেন, ‘এদিকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।’

‘দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ৬৪ জেলার বাংলাদেশের মাত্র তিনটি জেলার চিত্র তুলে ধরলাম। বাকি ৬১ জেলার কথা না হয় বাদই দিলাম।’

নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘এতকিছুর পরও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, দৃশ্যমান কোনো অবনতি হয়নি। জর্জ অরওয়েলের ‘১৯৮৪’ উপন্যাসে একটি মন্ত্রণালয় ছিল, ‘মিনিস্ট্রি অব ট্রুথ’। নাম সত্যের মন্ত্রণালয় হলেও তার কাজ ছিল রাষ্ট্রের সুবিধামতো সত্যকে বিকৃত করা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত সেই মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করছেন। অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তিনি এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত।’

‘দায়িত্ব পালনের চেয়ে ভারসাম্যহীন বক্তব্য দিয়েই দিন দিন বিখ্যাত হয়ে উঠছেন। অরওয়েলের দুর্ভাগ্য, তিনি ১৯৮৪ লিখেছিলেন কল্পকাহিনি হিসেবে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সেটি বাস্তবায়ন করছেন সরকারি কর্মপরিকল্পনা হিসেবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us