ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬   ৩৫ বার পঠিত
আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘আজকে গণমাধ্যমে খবরে এসেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, অরাজকতা ও ভাঙচুর ঠেকাতে মাঠে না থাকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। খবরে আরও বলা হয়েছে, বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে তারা এমন তথ্য পেয়েছে, রাজপথে নিষ্ক্রিয় থেকে সরকারকে চাপে রাখার কৌশল নিয়ে অগ্রসর হবে জামায়াত-এনসিপি’।

তিনি বলেন, ঠিক এ বিষয়ে গত ১০ নভেম্বর আমি বিস্তারিত লিখেছিলাম, সরকারকে চাপে রাখার জন্য আওয়ামী দুর্বৃত্তদের নাশকতাকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত-এনসিপি। তারা এই পরিস্থিতিকে বার্গেনিং টুল বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। আমি কখনো তথ্য, যুক্তি ও প্রমাণ ছাড়া কথা বলি না। আজ গণমাধ্যমে আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াত-এনসিপির নিষ্ক্রিয় থাকার খবর আসার পর আশা করি এ বিষয়ে প্রমাণ পেয়েছেন।

ভারতের ফাঁদে জামায়াত পা দিয়েছে মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিষয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্ত শুধু জামায়াতের নয় বরং ভারত এই প্রলোভন দেখিয়েছে আওয়ামী লীগের বিষয়ে চুপ থাকলে ভবিষ্যতে ক্ষমতায় আসার বিষয়ে ভারত জামায়াতকে সহযোগিতা করবে। আর সেই ফাঁদে পা দিয়েছে জামায়াত।

সবশেষ তিনি তিনি বলেন, ভারত আওয়ামী লীগের অপতৎপরতার বিষয়ে জামায়াতকে নিষ্ক্রিয় রাখার কৌশল নিয়েছে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করার জন্য, জামায়াতকে ক্ষমতায় আনার জন্য নয়।

Advertise with us
Advertise with us
Advertise with us