ঢাকা
১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান: আমজনতার তারেক রহমান ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন’: সংসদে বসেই মাহমুদা মিতু পেলেন হুমকি ১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখে লংমার্চ স্থগিত শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন আগুন সন্ত্রাসের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে নুসরাত নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ‘আমাকে না দিলে জাহাঙ্গীর ভাইকে দিন’: আসিফ মাহমুদ বিএনপি নেতাদের কঠোর হুঁশিয়ারি যুবদল নেতা নয়নের গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন সামান্তা শারমিনকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির অভিযোগ
Advertise with us

স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬   ৪১ বার পঠিত
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ

ছবি: ফাইল ছবি

২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রবিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নূর মুহাম্মদ আজমী জানান, আদালত রিটটি ‘নট প্রেস রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন।

এর আগে গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ রিটটি দায়ের করেন। এতে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।

রিটের আবেদনে বলা হয়, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সরকার।

তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

পরে সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির মাধ্যমে।

Advertise with us
Advertise with us
Advertise with us