ঢাকা
১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে শিক্ষার্থীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী সেমিতে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরে বাংলাদেশের বিদায় গণতন্ত্রকে শক্তিশালী করতে নিরপেক্ষভাবে কাজ করবে তথ্য কমিশন: ড. নাহরিন খান দেশ পরিচালনায় আওয়ামী লীগ বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে : ডিএসসিসি প্রশাসক ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানকে মাত্র ১৩৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মালদ্বীপের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
Advertise with us

নম্বর গোপন রেখেই ইভেন্টের আমন্ত্রণ! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
নম্বর গোপন রেখেই ইভেন্টের আমন্ত্রণ! নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত যোগাযোগ, অফিসের কাজ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ঘোষণা—বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যাপ। তবে যারা এই অ্যাপ ব্যবহার করেন না, তারা অনেক সময় হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ব্রডকাস্টে পাঠানো অনুষ্ঠান ও আয়োজনের আমন্ত্রণ পান না। এ সমস্যা সমাধানে নতুন সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্মটি।

নতুন এ সুবিধার নাম ‘ইভেন্টস’। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকলেও কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে। আয়োজকেরা একটি বিশেষ আমন্ত্রণ লিংক তৈরি করে যেকোনো ব্যক্তির সঙ্গে শেয়ার করতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তি হোয়াটসঅ্যাপ ব্যবহার না করলেও লিংকে প্রবেশ করে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

যেভাবে কাজ করবে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপের ইভেন্টস সুবিধাটি একেবারে নতুন নয়। ২০২৪ সালের মে মাসে প্রথমে কমিউনিটি গ্রুপের জন্য এটি চালু করা হয়। পরে সাধারণ গ্রুপ চ্যাটেও যুক্ত হয় সুবিধাটি। তবে এত দিন আমন্ত্রণ গ্রহণের জন্য অতিথির সক্রিয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ছিল। নতুন পরিবর্তনের মাধ্যমে সেই সীমাবদ্ধতা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আমন্ত্রণের লিংকে প্রবেশ করে অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে তিন ধরনের উত্তর দিতে পারবেন—‘যাচ্ছি’, ‘হয়তো যাচ্ছি’ ও ‘যাচ্ছি না’। আয়োজকেরাও দেখতে পারবেন কারা আমন্ত্রণ গ্রহণ করেছেন, কারা উপস্থিতির বিষয়ে নিশ্চিত নন এবং কারা আসতে পারবেন না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই এমন অতিথিদের উত্তরও তালিকায় দেখা যাবে।

ইভেন্টের তথ্য থাকবে এক জায়গায়

নতুন সুবিধার আরেকটি দিক হলো, হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে ‘ইভেন্টস’ বিভাগে গিয়ে আসন্ন ও অতীতের আয়োজনের তালিকা দেখা যাবে। সেখানে নিজের তৈরি করা ইভেন্টের পাশাপাশি অন্যদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণও থাকবে। ফলে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে থাকা অনুষ্ঠানের তথ্য খুঁজতে পুরোনো বার্তা ঘাঁটতে হবে না।

এ সুবিধাটি অনেকটা হোয়াটসঅ্যাপের ‘গেস্ট কল’ ফিচারের মতো। গেস্ট কলের মাধ্যমে অ্যাকাউন্ট না থাকলেও আমন্ত্রণের লিংক ব্যবহার করে কলে যোগ দেওয়া যায়। একইভাবে নতুন ইভেন্ট সুবিধায় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই আমন্ত্রণ দেখা ও উপস্থিতির বিষয়ে উত্তর দেওয়া সম্ভব হবে।

গোপনীয়তা কতটা সুরক্ষিত?

নতুন সুবিধাটি নিয়ে গোপনীয়তার প্রশ্নও রয়েছে। হোয়াটসঅ্যাপের দাবি, ইভেন্টের আয়োজকের ফোন নম্বর অতিথিদের কাছে প্রকাশ করা হবে না। অতিথি উপস্থিতির বিষয়ে উত্তর দেওয়ার পর নির্দিষ্ট স্থানের ঠিকানা দেখতে পারবেন। ফলে ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেই অনুষ্ঠানের প্রয়োজনীয় তথ্য জানানো সম্ভব হবে।

ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন বন্ধু, আত্মীয় ও সহকর্মীদেরও সহজে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো যাবে। তবে সুবিধাটি সব ব্যবহারকারীর জন্য কবে পুরোপুরি চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনো জানা যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us