ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Advertise with us

নতুন সিনেমায় চঞ্চল-তুষির সঙ্গে সিয়াম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ২২ বার পঠিত
নতুন সিনেমায় চঞ্চল-তুষির সঙ্গে সিয়াম

ছবি: সংগৃহীত

হাওয়া’ ও ‘প্রেশার কুকার’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি। এবার ‘আবার দেখা হলো’ নামের নতুন একটি সিনেমায় আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে এই জুটিকে। এর আগে ‘আন্ধার’ সিনেমাতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ‘আবার দেখা হলো’ নামের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক শঙ্খ দাশগুপ্ত। সিনেমাটিতে চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষির পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ। সিনেমা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এরই মধ্যে ছবিটি নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।

জানা গেছে, চলতি মাসের ১০ তারিখ থেকে ঢাকার বাইরে শুরু হবে সিনেমাটির শুটিং। ছবিটি প্রযোজনা করছে ফ্রেম পার সেকেন্ড। পরিকল্পনা অনুযায়ী, আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন নির্মাতা ও প্রযোজকেরা।

সিনেমাটিতে আরো থাকছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ।

এ ছাড়া আরো কয়েকজন তারকার যুক্ত হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে তাদের চরিত্র কিংবা সিনেমায় উপস্থিতি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

অন্যদিকে নতুন কাজের বিষয়ে নাজিফা তুষি বলেন, ‘আমার বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে নতুন কাজ নিয়ে কথা চলছে। তবে এই মুহূর্তে কোনো কাজ নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’

Advertise with us
Advertise with us
Advertise with us