ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Advertise with us

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ১০ বার পঠিত
নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে ফতুল্লার শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সকালে শ্রমিকরা ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড অবরোধের জন্য শিবু মার্কেট কাঠেরপুল এলাকায় জড়ো হচ্ছিলো। তাদের এই জড়ো হওয়া দেখে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় শ্রমিকরা পাল্টা ইটপাটকেল মারলে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার শ্যাল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সকালে শ্রমিকরা কাজে মনোনিবেশ না করে বের হওয়ার চেষ্টা করেছিলো। যে কারণে আমরা তাদের প্রতিরোধ করেছি। তারা যেন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আমরা সাউন্ড গ্রেনেড টিয়ার শ্যাল নিক্ষেপ করেছি। এসময় কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা কঠোর অবস্থানে আছি কোনোভাবেই তাদের রাস্তায় আসতে দিবো না।

Advertise with us
Advertise with us
Advertise with us