ঢাকা
০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলস কাজ করছে : এলজিআরডি প্রতিমন্ত্রী পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ : স্বাস্থ্যমন্ত্রী খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী এআই যেন দেশের বেকারত্ব আরও প্রকট না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে, আর শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে’ এটিই জামায়াতের মূলনীতি: পরওয়ার হারাম এলাকায় যেসব কাজ করা যায় না টানা ৩ মাস রাজপথ পাহারা দিতে বললেন রাশেদ খাঁন ১৩২ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
Advertise with us

সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ছবি: ফাইল ছবি

সুপারি গাছের চারা রোপণকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখ (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই মামুন শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাসানুর শেখ বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপণ করেন হাসানুর শেখ ও তার পরিবারের সদস্যরা। বুধবার সকালে হাসানুরের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপণ করা চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাকে গালমন্দ করেন। সুপারির চারাগুলো তাদের জমির সীমানা ঘেঁষে রোপণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

বিষয়টি জানতে পেরে হাসানুর ও তার ছেলে হাসিবুল প্রতিবাদ করতে গেলে মামুন শেখ ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করা হয়। পরে হাসানুর শেখের মৃত্যু হয়।

লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসানুর শেখ ও তার ছেলেকে কুপিয়ে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us