ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে মহাসড়ক ছেড়েছেন আন্দোলনরত শ্রমিকেরা, পরিস্থিতি থমথমে হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন দেশ অস্থিতিশীলের চেষ্টা করবেন : তথ্য উপদেষ্টা নতুন অধিনায়কের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের
Advertise with us

এক ঘণ্টা পর চালু হলো মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রো স্টেশন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
এক ঘণ্টা পর চালু হলো মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রো স্টেশন

ছবি: সংগৃহীত

প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয়েছে মিরপুর-১০ ও মিরপুর-১১ মেট্রো স্টেশন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশন দুটিতে ট্রেন থামা শুরু করে।

ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, এর আগে সকাল ১১টা ৫০ মিনিটে শ্রমিক আন্দোলনে সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে স্টেশন দুটিতে ট্রেন থামানো বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে স্টেশন দুটির সবগুলো গেটও বন্ধ রাখা হয়। আবার ট্রেন না থামার কারণে কোনো যাত্রীও নামেনি। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল আবার শুরু হয়।

আজ মঙ্গলবার বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আন্দোলনকারীরা মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পরিত্যক্ত কাঠ, বাঁশে আগুন দেয়। এতে নিচের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর মেট্রো রেলের স্টেশনও বন্ধ করে দেওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে সংঘর্ষ থামে।

ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রো রেল পুলিশের পক্ষ থেকে সতর্কতার অংশ হিসেবে দুটি স্টেশন বন্ধ রাখার পরামর্শ আসে।

এর আগে গত রবিবারও কাজীপাড়া, মিরপুর-১০ ও পল্লবী মেট্রো স্টেশন দুই ঘণ্টার বেশি বন্ধ রাখা হয়। এটিকে ডিএমটিসিএল বলছে, স্টেশন ‘স্কিপ’ করা।অর্থাৎ মেট্রো রেল চলাচল করবে। শুধু দুটি স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us