ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ৭১ বার পঠিত
‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির বিশেষ আকর্ষণ, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ফলে গানটি ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার  রাত ১২টায় সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ। গানটিতে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য; শত্রুদের সঙ্গে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা যায় কিং খানকে। গানের শেষ দিকে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’

নিঃসন্দেহে গানটি ভক্তদের জন্য শাহরুখের উপহার। সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’

গানটি সাড়া ফেললেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকের মাঝে। বরাবরের মতো শাহরুখ ও দীপিকার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। আবার কারও কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ছাপ রয়েছে।

তবে গানের শিল্পীদের একসঙ্গে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, ‘এক ফ্রেমে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিং—এটি শুধু একটি যৌথ আয়োজন নয়, বড় হিট গানের রেসিপি।’ আরেকজন লিখেছেন, ‘কিং সব সময়ই কিং।’ অন্য এক ভক্ত অরিজিৎ ও এড শিরানের একসঙ্গে গান করার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

এদিকে বলে রাখা ভালো, মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং বাঙালি। এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের কন্যা মধুবন্তী বাগচীও একজন জনপ্রিয় বাঙালি শিল্পী। তিনি বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকার এটি ষষ্ঠ যৌথ কাজ। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার।

Advertise with us
Advertise with us
Advertise with us