ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু দেশে ফিরতে না পারার কষ্ট নিয়েই বিদায় নেন বাবা: ইশরাক দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পাটওয়ারী-আসিফসহ এনসিপির ৪ নেতা ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে প্রি-পেইড মিটারের রিচার্জ, ডেসকোর নির্দেশনা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার সুপারি গাছের চারা রোপণ নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
Advertise with us

নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ২১ বার পঠিত
নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু

ছবি: সংগৃহীত

কারো ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নেবেন না এবং কারো ব্যক্তিগত স্বপ্ন বাস্তবায়ন হতে দেবেন না বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান- কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি। রাষ্ট্রের স্থায়ী ও কাঠামোগত পরিবর্তনের জন্য নতুন করে গণভিত্তিক রাষ্ট্র মেরামত সনদ প্রণয়ন করতে হবে।

বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে এবি পার্টি আয়োজিত ‘বছর পেরিয়ে জুলাই সনদ: গণঅভ্যুত্থানের তরুণ অংশীদারদের সঙ্গে মতবিনিময়’ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, পরিবর্তনকামী বিপ্লবীদের আশ্রয়কেন্দ্র হতে পারে না। বরং এক সংগ্রামের পর পরবর্তী প্রস্তুতি নেওয়াই একজন সৈনিকের আসল চরিত্র। অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এবার আর কেবল ৩৩টি রাজনৈতিক দলের সনদে নয়, দেশের চার কোটি সাধারণ মানুষের সরাসরি স্বাক্ষরে একটি গণভিত্তিক ‘রাষ্ট্র মেরামত সনদ’ প্রণয়ন করা হবে।

তিনি বলেন, প্রস্তাবিত এ সনদে ইউনিয়ন পরিষদ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জেলা ও উপজেলার পরিচালনাব্যবস্থা কীভাবে বদলাবে, তার ৫ থেকে ১০ বছরের স্পষ্ট লিখিত রূপরেখা অন্তর্ভুক্ত থাকবে।

কেবল বেমানান বা পুরোনো ধারার রাজনীতিবিদদের দিয়ে এ পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে মঞ্জু বলেন, বর্তমান প্রজন্মের সব রাজনীতিকের এখন অবসরে যাওয়ার সময় এসেছে। তরুণদের নিজেদের ভুলভ্রান্তি শুধরে নতুন এক জাগরণ ও নেতৃত্ব গড়ে তুলতে হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ডেইলি ওয়াদার সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা।

Advertise with us
Advertise with us
Advertise with us