ঢাকা
০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
পানিসম্পদমন্ত্রী এ্যানিকে নিয়ে বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে : নাহিদ ইসলাম আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে আওয়ামী অপতৎপরতার দায় জামায়াত আমির এড়াতে পারেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি অবশ্যই আমাদের সংহতি আছে। এই শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যে আওয়ামী সহিংসতা সেটি জামায়াতের আমির দায় এড়াতে পারে না। তারা যে দাবি নিয়ে লংমার্চ করছেন এই দাবি ইতিমধ্যে সরকার বাস্তবায়ন শুরু করছে।

মঙ্গলবার দুপরে সরকারি নলডাঙ্গা ভূখু স্কুল মাঠে ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেনের জানাযা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন আরও বলেন, ১১ দলের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন দাবি আদায় নাহলে সবকিছু তছনছ করে দেওয়া হবে। জামায়াত আমিরের এই বক্তব্যের পরেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগ তছনছ শুরু করেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য গার্মেন্টস শিল্পকে পুড়িয়ে দেওয়া হচ্ছে।

আমার দেশ পত্রিকা ছেড়ার বিষয়ে তিনি বলেন, আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর জামায়াতকে ক্ষমতায় আনতে নানা রকম ন্যারেটিভ তাদের পত্রিকায় ছাড়তে লাগলো। আমার দেশ এখন জামায়াতের মুখপত্র। আমার দেশের যে হাউজ, সেটাকে এখন মানুষ বলছে জামায়াতের প্রোপাগাণ্ডা হাউজ।

রাশেদ খাঁন আরও বলেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন এবং এই সংক্রান্ত তথ্য আমি সামনে হাজির করেছি। এছাড়াও আমি ওই বৈঠকের তথ্য মিথ্যা হলে আমার বিরুদ্ধে মানহানি মামলা করার চ্যালেঞ্জ দিয়েছি। আমি একটা মিথ্যা ন্যারেটিভকে ছিড়েছি। আমি একটা অসত্যকে ছিড়েছি। আমার বিরুদ্ধে যে আওয়ামী লীগ ট্যাগিং করা হয়েছে আমি সেই ট্যাগিংকে ছিড়েছি।

গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে রাশেদ খান বলেন, দেশে জ্বালানি এবং গ্যাসের সংকট রয়েছে। সরকার চেষ্টা করছে বিকল্প পন্থায় এ সংকট মোকাবেলায়। আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কোন ধরনের গ্যাসের কূপ বা গ্যাসের অনুসন্ধান করা হয়নি। বাজারের সিন্ডিকেট সরকারকে নানাভাবে অসহযোগিতা করছে। গ্যাসের এই সমস্যা সমাধান হলে সরকার গ্যাসের মুল্য নির্ধারণ করবে। বিএনপি সরকারকে দুটি অপশক্তি মোকাবেলা করে দেশ পরিচালনা করতে হচ্ছে। একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি সরকারকে ব্যর্থ করতে অপচেষ্টা করছে।

এ সময় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us