ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
Advertise with us

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   ১৩ বার পঠিত
রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ব্যবসায়ী মোবারক হোসেন মোল্লাকে (৪৫) কুপিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে থানায় অভিযোগটি দায়ের করেন ভুক্তভোগীর বাবা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শফি উদ্দিন মোল্লা।

এর আগে গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরের তার মালিকানাধীন বালুর গদি থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুতিয়াবো বকুলের বাড়ির পাশে তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।

পুলিশ জানায়, পূর্ব পরিকল্পিতভাবে ২০-২২ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছুরি, চাপাতি, লোহার রড ও হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে মোবারক হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা মোবারক হোসেন মোল্লার মাথায়, হাত-পা, বুকে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় সন্ত্রাসীরা তার মোটরসাইকেল ভাঙচুর করে সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুটে নেয়।

একপর্যায়ে মোবারক হোসেন মোল্লার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এল সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোবারক হোসেন মোল্লাকে আহত অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় মোবারক হোসেন মোল্লার বাবা ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে গুতিয়াবো গ্রামের সবুজ মিয়া (৩৮), কাইয়ুম মিয়া (২২), ফাহিম মিয়াসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us