ঢাকা
৩০ অক্টোবর ২০২৬
Advertise with us

কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া!

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬   ২৪ বার পঠিত
কফির নিমন্ত্রণ, বিল দিলে সঙ্গ দেবেন জয়া!

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :সামাজিক মাধ্যমে নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের প্রায়ই কাবু করেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। এবার দিলেন সোজা কফি খাওয়ার আমন্ত্রণ! তবে রেখেছেন বিশেষ শর্ত! অর্থাৎ, দিতে হবে সেই কফির বিল!

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় নিজের কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে এই আমন্ত্রণটি জানালেন জয়া। ছবিতে দেখা যায় এক নজরকাড়া লুকে। সাদা রঙের পোশাকে তার লুকটি ছিল ক্যাজুয়াল। তবে কমতি ছিল না তার গ্ল্যামারের।

কখনও মৃদু হেসে কফির কাপ ঠোঁটের কাছে নিচ্ছেন, আবার কখনও মিষ্টি চোখে ক্যামেরার দিকে তাকিয়ে; এভাবেই দিয়েছেন ছবিগুলোর পোজ। তার এমন সুন্দর মূহূর্তের সঙ্গ কে না চাইবে? সে ভেবেই হয়তো এবার সোজা ভক্তদেরই নিমন্ত্রণ জানালেন এই অভিনেত্রী।

ক্যাপশনে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’

তার এই খুনসুটিপূর্ণ পোস্টটিতে ভক্তরা মুহূর্তেই বেশ সাড়া দিয়েছে। এমন রসবোধপূর্ণ আমন্ত্রণে ভক্ত-অনুরাগীরাও মজার সব মন্তব্য করে মেতে উঠেছেন। অনেকেই লিখেছেন, কফির বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। তবে সব মিলিয়ে জয়ার এই পোস্টটি খানিক আলোচনায়ই এলো, বিশেষ করে তার এই ‘সরল আমন্ত্রণ’-নিয়ে প্রশংসা করছেন অনেকে।

Advertise with us
Advertise with us
Advertise with us