ঢাকা
২৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
১৭ বছরের অপরিকল্পিত ব্যবস্থাপনার মাশুল দিতে হচ্ছে সরকারকে : জ্বালানিমন্ত্রী ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির অগ্রবাহিনী হয়েছে যুবদল: রিজভী মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন বিএনপির এলিজা জামান শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা আইপিএল ২০২৭-এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত হানিফসহ ৪ আ. লীগ নেতার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ২৯ অক্টোবর
Advertise with us

‘ঘাতক নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   ১২ বার পঠিত
‘ঘাতক নই, আমি প্রেমিক’, ‘কিং’-এর পোস্টারে শাহরুখের চমক

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :গত বছরের নিজের ৬০তম জন্মদিনে আসন্ন সিনেমার টিজার প্রকাশ করে দর্শকদের চমকে দিয়েছিলেন শাহরুখ খান। বছর ঘুরে আবারও আসছে বলিউড বাদশাহর জন্মদিন। তার আগেই নতুন চমক দিলেন কিং খান।মঙ্গলবার সকালে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন পোস্টার প্রকাশ করেছেন তিনি। পোস্টারে শাহরুখের নতুন লুক যেমন নজর কেড়েছে, তেমনি তার দেওয়া সংলাপও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

‘কিং’-এর টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়। বিশেষ করে শাহরুখের পাকা চুল, মুখভর্তি দাড়ি আর রুক্ষ চেহারার নতুন লুক নিয়ে আলোচনা শুরু হয়। এবার পোস্টার প্রকাশের পরও তার ব্যতিক্রম হয়নি।

পোস্টারে দেখা যায়, কালো পোশাকে দাঁড়িয়ে আছেন শাহরুখ। তার চুল ও দাড়িতে পাক ধরেছে। পোশাকের ওপর রক্তের দাগ, মুখে গম্ভীর অভিব্যক্তি। পেছনে আগুনে ঘেরা বৃত্তাকার কাঠামো, চারপাশে জ্বলছে আগুন। পুরো দৃশ্যজুড়ে রয়েছে ধ্বংসযজ্ঞের আবহ। সব মিলিয়ে রোমান্টিক নায়কের পরিচিত চেহারা ছেড়ে এক ভিন্ন রূপে হাজির হয়েছেন শাহরুখ। পোস্টারের সঙ্গে একটি সংলাপও জুড়ে দিয়েছেন কিং খান। লিখেছেন, ‘আজ আবার মনে পড়ল… খুনি নই, প্রেমিক।’

সংলাপটি সামনে আসতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অ্যাকশনধর্মী আবহের পোস্টারে প্রেমিকের কথা বলে শাহরুখ আসলে কী বোঝাতে চেয়েছেন, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টার প্রকাশের পর সামাজিক মাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ শাহরুখকে ‘কিং’ বলে অভিহিত করেছেন, কেউ আবার সিনেমাটিতে নতুন মাত্রার অ্যাকশন দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘আমরা এখন কিং-এর যুগে আছি।’ আরেকজন লিখেছেন, ‘পরবর্তী পর্যায়ের উন্মাদনার অপেক্ষায় আছি।’

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে; পোস্টারেই উল্লেখ রয়েছে তা। সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স। তবে অনুমান করা হচ্ছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের আসন্ন জন্মদিনে ছবিটির প্রচারমূলক টিজার বা ট্রেলার কিছু একটা প্রকাশ হতে পারে।

সিদ্ধার্থ আনন্দ এর আগে শাহরুখের সঙ্গে তার কাজ করা ‘পাঠান’ এবং ‘জওয়ান’ বিশাল সাফল্য পায়। নতুন এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, অভিষেক বচ্চন ও শাহরুখের মেয়ে সুহানাকে। দীর্ঘ বিরতির পর শাহরুখকে নতুন ছবিতে দেখার অপেক্ষায় এখন দর্শকেরা।

Advertise with us
Advertise with us
Advertise with us