ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ৫৭ বার পঠিত
বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন 

ছবি: প্রতিনিধি

লন্ডন, ১১ অক্টোবর: যুক্তরাজ্যে বসবাসরত বাহাড়া দুবাগবাসীর ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ফোর্স স্কয়ার মসজিদের সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমদ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন।

এতে সহযোগিতা করেন সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সাংগঠনিক সম্পাদক নেছার মিয়া সহ সংগঠনিক সম্পাদক সুমন মিয়া । অভিষেক অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন কামাল হোসেন ও এহতেশাম হোসেন মিফতাহ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ,গ্রামের মুরব্বিয়ানে কেরাম এবং সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে বক্তব্য দেন। বক্তারা সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সামাজিক সম্প্রীতি এবং গ্রামের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন,বাহাড়া দুবাগ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে প্রবাসী ও গ্রামের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন এবং অসহায় মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভাপতি কামাল আহমদ তাঁর বক্তব্যে সংগঠনের কার্যক্রম সফলভাবে এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনকে একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেনও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রামের মুরব্বিয়ানে কেরাম সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে, সংগঠনের অগ্রগতি, সদস্যদের পারস্পরিক সুসম্পর্ক এবং বাহাড়া দুবাগের সার্বিক কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংগঠনের উপদেষ্টাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব ইদ্রিস আলী, ব্যারিস্টার নজির আহমদ, আলহাজ্ব সাইদুল হক, জনাব সুফি মিয়া,জনাব হেলাল আহমদ।

পোগরামে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী জনাব আমিন চৌধুরি ।

সংগঠনের নির্বাহী পরিষদ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি এমদাদুল হক, জিয়াউল হক অর্থ সম্পাদক নুরুদ্দিন,সহ সাংগঠন সম্পাদক আকমল হোসাইন, প্রচার সম্পাদক তপু রহমান,সদস্য মোঃ আশিক উদ্দিন,সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও যারা উপস্থিত থেকে প্রোগ্রাম সুন্দর ও সাফল্য করেছে তাদের মধ্য উপদেষ্টা থেকে জনাব আব্দুল কাইয়ুম, জনাব আলাউদ্দিন, জনাব আব্দুল মোনাইম, জনাব ইয়াওর মিয়া, জনাব আহমদ আলী, জনাব বাদশা মিয়া, জনাব আনোয়ারুল হক, জনাব মনসুর আলী ,জনাব শ্যামল মিয়া,জনাব সুহেল রহমান ।নির্বাহী সদস্য জনাব ফিরোজ মিয়া বাদশা, আব্দুল কুদ্দুস সুমন,জনাব শাহাদাত হোসেন, মোঃ দুলাল মিয়া।

মফাজ্জল হোসেন,নজরুল ইসলাম, জুনায়েদ হোসেন, জয়নাল আহমদ, রাশেদ আহমদ,রিদওয়ান আহমেদ, অলি আহমদ, ইমন মিয়া,আব্দুল আজীজ সহ অন‍্যানন নেতৃবৃন্দ ।

সংগঠনের সাফল্য ও গ্রামের মুরদেগানের রুহের মাগফেরাত এবং প্রবাস জীবন সুখে শান্তি হোক এই কামনা করে মোনাজাত করেন সংগঠনের সদস্য কোরআনে কারী কামাল হোসেন।

Advertise with us
Advertise with us
Advertise with us