ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আজ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্ণীপুর টাউন হল মিলনায়তনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, বিএনপিকে ভূতে ধরেছে, বলুন, কোন ভূতে? যে ভূতে হাসিনাকে ধরেছে। যদি সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত করা না যায়, তাহলে দেখবেন বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর যে-ই থাকবে, সেই আরেক হাসিনায় পরিণত হবে।

মামুনুল হক বলেন, ‘তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। কেন করেনি? কারণ তারা রাষ্ট্র মেরামত করতে চায় না। তারা জুলাই বিপ্লবের চেতনাকে বিশ্বাস করে না। বিএনপি প্রমাণ করুক যে তারা জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসী। তারা জুলাই বিপ্লবকে সত্যিকার অর্থে ধারণ করে না।’

তিনি আরো বলেন, ‘বিএনপি জুলাই বিপ্লবকে ধারণ করে না। কেন ধারণ করে না? কারণ দুর্ভাগ্যবশত জুলাই বিপ্লবে তারা মুখ্য ভূমিকা রাখতে পারেনি। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে ছাত্র-জনতা। জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণ প্রজন্ম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস এবং জ্বালানি সেক্টর মনে হয় ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতিকে রক্ষা করার জন্য এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিএনপিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে আমরা রাজপথে রয়েছি। সংবিধান সংস্কার করেন, স্পষ্টভাবে পরিবর্তনগুলো আনেন, দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়েন; তবেই বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশের রাজনীতি বাঁচবে এবং বাংলাদেশপন্থি রাজনীতি টিকে থাকবে।’ বিএনপিকে চরম মাশুল গুণতে হবে, যদি গণভোটের জনরায় কার্যকর না করে। আমরা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চাই।

 

 

Advertise with us
Advertise with us
Advertise with us