ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

বিটিআরসির ৪ কর্মকর্তাকে শোকজ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ৪০ বার পঠিত
বিটিআরসির ৪ কর্মকর্তাকে শোকজ

ছবি: ফাইল ছবি

শৃঙ্খলাপরিপন্থী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

চার কর্মকর্তা হলেন—উপপরিচালক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সনজিব কুমার সিংহ, উপপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) মো. জাকির হোসেন খাঁন, উপপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) কাজী আহসানুল হাবীব মিথুন ও উপপরিচালক এস এম আফজাল রেজা।

রবিবার (১১ অক্টোবর) পৃথক চিঠিতে তাদের শোকজ করে আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

পৃথক চিঠিতে বলা হয়, বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, আপনি অফিস চলাকালীন এবং অফিস সময়ের পর কমিশনের স্বাভাবিক কার্যক্রম ও শৃঙ্খলা পরিপন্থী এবং কমিশনের স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে অফিস সহকর্মী ও বহিরাগত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

উল্লিখিত কর্মকাণ্ডের অভিযোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর প্রবিধান ৪৮(খ) ও (জ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(খ) ও ৩(ঙ)-এর আওতাভুক্ত।

এ অবস্থায় উপযুক্ত অভিযোগের বিষয়ে আপনার বক্তব্য/ব্যাখ্যা আগামী সাত কার্যদিবসের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান বরাবর লিখিতভাবে দাখিল করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্ধারিত সময়ের মধ্যে আপনার লিখিত বক্তব্য/ব্যাখ্যা পাওয়া না গেলে, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করে প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

তবে শোকজ হওয়া কর্মকর্তাদের দাবি, অতীতের কিছু অবৈধ এবং বিতর্কিত নিয়োগ ও প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে ২০১২ সালে বৈধ উপায়ে নিয়োগপ্রাপ্ত ছয়জন উপপরিচালক গত মার্চে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এ কারণে তাদের শোকজ করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us