ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ২৯ বার পঠিত
দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য। তবে এ সময়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। ‎‎বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন  আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন পেট্রাপোল বন্দর বন্ধ থাকবে বলে নিশ্চিত করেন।

‎বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি সবুর হোসেন জানান, দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৮ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী চিঠি দিয়ে তাদেরকে অবহিত করেছেন। আগামী ২৫ অক্টোবর সকাল থেকে স্বাভাবিক নিয়মে আবারও আমদানি-রফতানি শুরু হবে।

এ দিকে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান জানান, ভারতে পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us