ছবি: ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে ২ জন এবং সিটিটিসি বিভাগে ১ জন রয়েছেন।
অভিযানকালে ৩ হাজার ৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশি মদ, ২টি মোটরসাইকেল, ২টি ব্যাগ ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।