ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ২৫ বার পঠিত
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের

ছবি: সংগৃহীত

পরিচয় বা অবস্থান যাই হোক না কেন, মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। সভার সঞ্চালনা ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে কারণ চিহ্নিতকরণ ও বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সভায় সেপ্টেম্বরের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সার্বিক জননিরাপত্তা নিশ্চিতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনারসহ প্রতিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us