ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

চোট নিয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ শাহিদি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
চোট নিয়ে মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ শাহিদি

ছবি: সংগৃহীত

মাঠে বেশ কিছুক্ষণ বন্ধ থাকল খেলা। ফিল্ডারের ছোড়া বল এসে হাশমতউল্লাহ শাহিদির প্যাডে আঘাত করার পর তিনি মাটিতে শুয়ে পড়েন। ফিজিও এসে তার চিকিৎসা করেন। তাকে দেখে মনে হচ্ছিল, প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন। একপর্যায়ে প্যাড খুলে ধীরে ধীরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি।

শাহিদির চোট আফগানিস্তানের জন্য বড় ধাক্কা হতে পারে। তার মাঠে ফেরার অপেক্ষায় এখন সমর্থকেরা। ৩৩ বলে ২০ রান করে ফিরেছেন তিনি।

আবুধাবি টেস্টে জয়ের সমীকরণটা এখন পরিষ্কার। আজ ম্যাচের শেষ দিনে বাংলাদেশের চাই ৭ উইকেট, আর আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান। ৪৭৯ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৩২ রান তুলেছে আফগানরা।

ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতেই। আফগানিস্তানকে জিততে হলে গড়তে হবে টেস্ট ইতিহাসের নতুন রেকর্ড। টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জয়ের নজির আছে। বাংলাদেশের দেওয়া ৪৭৯ রানের লক্ষ্য পেরোতে হলে সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে হবে আফগানদের। দলটির নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও মাত্র ১৪৯ রানের।

Advertise with us
Advertise with us
Advertise with us