ঢাকা
১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ ‘দুর্গাপূজা ঘিরে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি’ নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে উন্নতি সম্ভব নয়: রাষ্ট্রপতি ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথমটি ২১ জানুয়ারি
Advertise with us

হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬   ১৭ বার পঠিত
হংকং সিক্সেসে বাংলাদেশের দল ঘোষণা, আছেন সাব্বিরও

ছবি: সংগৃহীত

হংকং সিক্সেস টুর্নামেন্টকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাত সদস্যের দলে অধিনায়ক আবু হায়দার রনি। এ ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও আছেন স্কোয়াডে।

আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ছয় ওভারের এই প্রতিযোগিতা।

এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ‘বি’ গ্রুপে এই তিন দলের লড়াই থেকে পরের পর্বের পথ তৈরি হবে। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।

বাংলাদেশের সাত সদস্যের স্কোয়াড:

আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।

Advertise with us
Advertise with us
Advertise with us