ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন, কবে কখন ম্যাচ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   ২০৬ বার পঠিত
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় পরিবর্তন, কবে কখন ম্যাচ

ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। দুই টেস্টের ওই সিরিজের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সময়ও চূড়ান্ত হয়েছে। ২৮ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দুটি টেস্টেই সকাল ১০টার পরিবর্তে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলছে বাংলাদেশ। টাইগার দাপট দেখানো ম্যাচটি অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। আইসিসির এই মেগা প্রতিযোগিতায় শান্ত-লিটনদের অবস্থান বেশ ভালো। এমনকি তাদের ফাইনাল খেলারও সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক টেস্ট জয় খুলে দিয়েছে সেই পথ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের ফাইনাল খেলার সমীকরণ পক্ষে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মিরপুর ও সিলেটে হতে যাওয়া টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল বাংলাদেশে পা রাখবে।

প্রথমে ২২ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে উইন্ডিজরা। বসুন্ধরায় হবে ৩ দিনের সেই প্রস্তুতি ম্যাচ। এরপর মূল লড়াই শুরু ২৮ অক্টোবর। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট এবং ৫ নভেম্বর সিলেটে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট।

ওই সিরিজের আগে অবশ্য বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের মাঠে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। যেখানে তাদের অপর দুই প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান ও জিম্বাবুয়ে। আফগানদের সঙ্গে চলমান একমাত্র টেস্ট শেষে আগামী ১৭ শুরু হবে ওই তিনজাতি লড়াই। তিন দল পরস্পর একবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দেশ ২৩ অক্টোবর ফাইনাল খেলবে।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি 

২২-২৪ অক্টোবর : প্রস্তুতি ম্যাচ, বসুন্ধরা, সকাল সাড়ে ৯টা

২৮ অক্টোবর-১ নভেম্বর : প্রথম টেস্ট, মিরপুর, সকাল সাড়ে ৯টা

৫-৯ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, সিলেট, সকাল সাড়ে ৯টা

Advertise with us
Advertise with us
Advertise with us