ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম
Advertise with us

থাইল্যান্ডে বন্যায় ৮ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
থাইল্যান্ডে বন্যায় ৮ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চলতি মাসের মাঝামাঝি সময়ে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন সা কাও, দুজন চান্থাবুরি এবং একজন সারাবুরি প্রদেশের বাসিন্দা। তবে দেশটির রাজধানী ব্যাংককে ভারী বৃষ্টির দুর্যোগের ঘোষণা দেওয়া হলেও, কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডে টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ব্যাংকক বাদে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির ২৭টি প্রদেশের ৫ লাখেরও বেশি পরিবার এবং ১৭ লাখ মানুষ বন্যার কবলে পড়েছে। রাজধানীতে আরও ৫২ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলা ভারী বৃষ্টিতে খাল-নালা উপচে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় শহরজুড়ে দুর্যোগ ঘোষণা করা হয়েছিল।

তবে এএফপি-র সাংবাদিকরা পূর্বাঞ্চলের অন্তত একটি এলাকায় ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি দেখেছেন, যেখানে বাসিন্দাদের হাঁটু-সমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে এবং মানুষকে বাড়ি থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অনেকেই এই আহ্বানে সাড়া দিয়েছেন, যার ফলে সোমবার সকালে রাস্তাঘাট ও গণপরিবহনে ভিড় কম ছিল।

সরকারি মুখপাত্র এক্কাপব পিয়ানপিসেস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ব্যাংককের কিছু এলাকায় এখনো পানির স্তর অনেক বেশি। তিনি আরও জানান, পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে পানির স্তর কিছুটা কমেছে, ফলে এখন আরও বেশি মানুষ চলাচল করতে পারছেন। থাইল্যান্ডে বর্ষাকালীন আবহাওয়া স্বাভাবিক ঘটনা এবং সেপ্টেম্বর মাসটি বর্ষাকালের চূড়ান্ত সময়। তবে অনেক বাসিন্দা জানিয়েছেন, আগের বছরগুলোর তুলনায় এবারের পরিস্থিতি অনেক বেশি খারাপ মনে হচ্ছে।

সূত্র: এএফপি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us