ঢাকা
২৩ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের পর শূন্যেও সবার ওপরে অভিষেক

ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। এবার ভিন্ন এক রেকর্ডে আলোচনায় উঠে এলেন তিনি। এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন এই ভারতীয় ব্যাটারের দখলে।

গত ১৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করেন অভিষেক। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে সেটিই সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি। সেই দুর্দান্ত ইনিংসের কয়েক দিন পরই জাপানের বিপক্ষে ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি।

এই শূন্যসহ চলতি বছরে সব ধরনের টি-টোয়েন্টিতে ১০ বার ডাক মেরেছেন অভিষেক। ৪২ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ১০টি। একই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে ১০টি ফিফটি ও দুটি সেঞ্চুরি।

এক বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ শূন্যের তালিকায় অভিষেকের পরেই রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। ২০১৯ সালে নয়বার শূন্য রানে আউট হয়েছিলেন এই অলরাউন্ডার।

এই তালিকার পরের দিকে রয়েছেন পাকিস্তানের শাদাব খান, সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হার্শেল গিবস ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। তাঁদের মধ্যে গিবসই মূলত বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন।

চলতি বছরে অভিষেকের পর সবচেয়ে বেশি শূন্যে আউট হয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ ইনিংসে তাঁর শূন্যের সংখ্যা ছয়টি। তালিকায় আরও রয়েছেন স্যামুয়েল কন্তে, দুষ্মন্ত চামিরা ও হাসান আলী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us