ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চায় রাশিয়া ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক বৃহস্পতিবার প্রথমবার পাসপোর্ট হারালে নেই জরিমানা, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা তরুণ প্রজন্ম ও প্রযুক্তি কাজে লাগিয়ে ইতিবাচক পৃথিবী গড়ার আহ্বান: জাতিসংঘে ড. ইউনূস ট্রেনে অগ্নিসংযোগ নিয়ে রিজভীর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে উদ্দেশ্য করে সমাজকল্যাণ মন্ত্রী ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, এটি ব্যর্থ সরকার: মাহমুদা মিতু ‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির
Advertise with us

‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
‘ককটেল হামলার’ জন্য পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

ছবি: ফাইল ছবি

সারাদেশে ককটেল হামলার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়ী করেছেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ জন্য এনসিপির এই নেতাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এতে যোগ দিয়ে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের সঙ্গে গোপনে আঁতাত করে ১৯৯৬ সালের মতো মুনাফিকি করার চেষ্টা করছে। অবিলম্বে ককটেল হামলার হোতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করতে হবে। তার কথায় পরিষ্কার তারাই ককটেল ফুটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ সময় জামায়াত থেকে বহিস্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবিও জানান তিনি।

এছাড়াও রাজশাহী রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে দায়ী করে তাকেও গ্রেপ্তারের দাবি করেন যুবদল সভাপতি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us