ঢাকা
২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা বিভিন্ন এলাকায় ৬০-৭০ শতাংশ পর্যন্ত এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে : ডিএনসিসি প্রশাসক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে উন্নত সামরিক প্রযুক্তির প্রমাণ উত্তর কোরিয়ার ডিজেল বিক্রিতে এখনও ৭০ টাকা লোকসান হচ্ছে: রিজভী রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০২
Advertise with us

এথেন্সে ৫৪তম বইমেলা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
এথেন্সে ৫৪তম বইমেলা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক পেদিওন তৌ আরেওস পার্কে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম এথেন্স বইমেলা। গত ৪ থেকে ২০ সেপ্টেম্বর আয়োজিত এবারের বইমেলায় অংশ নেয় ২১০টি প্রকাশনা সংস্থা। ছিল ২৮৫টি স্টল এবং ২০০টির বেশি সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবারের বইমেলার প্রতিপাদ্য ছিল, ‘টেকসই উন্নয়ন: আগামীকালের স্থপতি হিসেবে বই।’ জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে মানসম্মত শিক্ষা, সামাজিক সমতা, পরিবেশ সুরক্ষা ও টেকসই সমাজ গঠনের মতো বিষয়গুলো তুলে ধরা হয়।

বইমেলায় সাহিত্য আলোচনা, শিশুদের কর্মশালা, থিয়েটার, কনসার্টসহ নানা আয়োজন ছিল। উদীয়মান লেখকদের নিয়ে বিশেষ আয়োজনের পাশাপাশি হেলেনিক কমিকস একাডেমি এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় গোলটেবিল আলোচনা।

লেখক, প্রকাশক, পাঠক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে বইমেলাটি পরিণত হয় একটি বড় সাংস্কৃতিক মিলনমেলায়। বই ও জ্ঞানচর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও সচেতন ও টেকসই সমাজ গড়ে তোলার বার্তাই ছিল এবারের বইমেলার অন্যতম প্রধান বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us