ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
Advertise with us

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৬৪

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১২ বার পঠিত
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৬৪

ছবি: ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৪০ জন, ওয়ারী বিভাগ ৭৯ জন, মতিঝিল বিভাগ ৭৭ জন, তেজগাঁও বিভাগ ১১৪ জন, মিরপুর বিভাগ ১৫৩ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ২১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা, ৬২ গ্রাম হেরোয়িন, ৬ টি মোবাইল ফোন, ৭ জোড়া চোরাই জুতা, ২০০.১৫ গ্রাম স্বর্ণালংকার ও ১০০০ পিস রং কাগজ উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us