ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১০০ বার পঠিত
দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ‘টিকটক বাজার’ চালু

ছবি: সংগৃহীত

দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই) ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ করে তুলতে ‘টিকটক বাজার’ কর্মসূচি চালু করেছে টিকটক। দেশের আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের সঙ্গে যৌথভাবে দেশব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় সারা দেশের প্রায় ২ হাজার ৫০০ এসএমইকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। কর্মশালা, আলোচনা ও অনলাইন পরামর্শের মাধ্যমে উদ্যোক্তাদের ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

টিকটকের দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস বিভাগের প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, “ডিজিটাল সৃজনশীলতা ব্যবসার জন্য এখন একটি চালিকাশক্তি। আইডিএলসির সঙ্গে এই পার্টনারশিপে টিকটক বাজারের মাধ্যমে আমরা এসএমইগুলোকে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দিতে চাই। এতে তারা স্থানীয় ক্রেতাসহ বিদেশের দর্শকদের কাছেও বাংলাদেশি পণ্য তুলে ধরার সুযোগ পাবে।”

আইডিএলসি ফাইন্যান্সের এসএমই বিভাগের প্রধান আদনান রশিদ বলেন, “বর্তমান সময়ে ব্যবসার প্রসার ও প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল অন্তর্ভুক্তির বিকল্প নেই। ঢাকা বা চট্টগ্রামের মতো বড় বাজারের বাইরের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি।”

টিকটক জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে উদ্যোক্তাদের নতুন ক্রেতার কাছে পৌঁছানো এবং দেশি-বিদেশি বাজারে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us