ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
Advertise with us

বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ৬ বার পঠিত
বহু বছর পর রাজের সঙ্গে মিমির ‘তাণ্ডব’, প্রতিক্রিয়া শুভশ্রীর

ছবি: সংগৃহীত

প্রায় ১২ বছর পর আবারও পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে যাচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার নতুন সিনেমা ‘তাণ্ডব’-এ অভিনয় করবেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির ঘোষণা দিয়েছেন মিমি।

‘তাণ্ডব’ লেখা ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে শুধু লিখেছেন ‘#Tandav’। পোস্টটি প্রকাশের পর থেকেই নতুন সিনেমাটি নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার সিনেমাটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিমির পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করে মন্তব্যের ঘরে শুভশ্রী লিখেছেন, ‘সুপার হ্যাপি’।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘তাণ্ডব’-এ মিমিকে আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যেতে পারে। তবে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’ ও ‘যোদ্ধা’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন মিমি। সবশেষ রাজের পরিচালনায় ‘কাটমুণ্ডু’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর দীর্ঘ সময় এই নির্মাতার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেননি অভিনেত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us