ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ মসিউর রহমান নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটককৃত মসিউর রহমানের বাড়ি জেলার ভোলাহাট উপজেলার তিলকি সুরানপুর গ্রামে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি সকল প্রকার অস্ত্র গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।