ঢাকা
১৭ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩০

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৩০

ছবি: ফাইল ছবি

রাজশাহী রেঞ্জ পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের জেলা পুলিশ বিভিন্ন অপরাধে তাদের গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যার দুটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রয়েছে। এ সময়ে ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা কিংবা সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। তবে অপমৃত্যুর ঘটনা ঘটেছে চারটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের গ্রেফতারে গত ২৪ ঘণ্টায় রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে পরোয়ানাভুক্ত ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৪ জন, তদন্তাধীন মামলার ১১৪ জন এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় ১৫ জন রয়েছেন।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে— একটি বার্মিজ চাকু, ১০১ গ্রাম হেরোইন, ২৮১ পিস ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, ২১১ পিস ট্যাপেন্টাডল এবং ৫০ গ্রাম গাঁজা। তবে এ সময়ে কোনো চোরাচালানি পণ্য উদ্ধার হয়নি।

অন্যদিকে, জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২৩ জন পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে পুলিশি সেবা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫০১ জনে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us