ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, দুদক প্রয়োজনে বিদেশে তথ্য চেয়ে চিঠি দেবে: দুদক সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আগামীকাল রাজনৈতিক দলকে নিজেদের সংস্কার করতে হবে: ইফতেখারুজ্জামান সিসিকের নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে রাষ্ট্রপতি কারাগার থেকে মুক্তি পেলেন এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপির তীব্র নিন্দা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ: মামুনুল হক ১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো না: আসিফ মাহমুদ সাত মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন
Advertise with us

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ব্রিটিশ হাইকমিশনার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনারের সহকারী কেট ওয়ার্ড ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীর পিএস কাজী নজরুল ইসলাম, এপিএস জাহেদুল আলম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us