ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   ৪৫ বার পঠিত
সরকারের মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় নিত্যপণ্যের দাম বাড়ছে: ইসলামী আন্দোলন

ছবি: সংগৃহীত

অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের কারসাজিতে চাল, ডাল, তেল, আদা, ডিম, ব্রয়লার মুরগি, কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আশঙ্কাজনকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ।

তিনি বলেন, সরকার ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও জবাবদিহিতা না থাকায় বৃষ্টি, পরিবহন খরচ বৃদ্ধিসহ ইত্যাদি নানা অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে মানুষের পকেট কাটছেন। একশ্রেণির অসাধু ব্যবসায়ী কোনো নির্দিষ্ট নীতিমালা না মেনে নিজেদের ইচ্ছামতো পণ্যের দাম বাড়িয়ে চলেছেন। এতে সাধারণ মানুষ মারাত্মক আর্থিক সংকটে পড়ছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, অবিলম্বে রাজধানীসহ সারাদেশের খুচরা ও পাইকারি বাজারে কঠোর মনিটরিং ব্যবস্থা করতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো অতি মুনাফাখোর অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী প্রতিটি দোকানে পণ্যের সরকার-নির্ধারিত বা যৌক্তিক মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টাঙানোর বিধান থাকলেও দু-একটি দোকান ছাড়া কোথাও তা দেখা যায় না। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের স্বস্তির জন্য টিসিবির মাধ্যমে সুলভ মূল্যে পণ্য বিক্রির পরিধি আরও বাড়াতে হবে।

বৈঠকে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুফতি মো. মাছউদুর রহমান সোমবার দুপুরে এসব তথ্য জানান।

Advertise with us
Advertise with us
Advertise with us