ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ মানিলন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদকে গ্রেফতার দেখানোর আদেশ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী দুই মামলায় শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দক্ষ মানবসম্পদ গঠনে উদ্ভাবনী বাংলাদেশ গড়তে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান এলজিআরডি মন্ত্রীর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৩, অস্ত্র ও মাদক উদ্ধার
Advertise with us

স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬   ২৮ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে: প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন বিগত যেকোনো সময়ের চেয়ে বেশি স্বচ্ছ হবে। এ নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না। স্থানীয় সরকার ব্যবস্থাকে শতভাগ সক্রিয় করারও চেষ্টা করা হবে।

তিনি বলেন, যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচন করা হবে, যারা ধ্বংস হয়ে যাওয়া স্থানীয় সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে পারবেন।

রবিবার দুপুর ১২টার দিকে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের মানুষ তা জানে, বিশ্বাস করে এবং সরকারের ওপর আস্থা রাখতে শুরু করেছে বলে আমি বিশ্বাস করি। জনগণের অনেক চাহিদা রয়েছে, যার সবগুলো এখনো আমরা পূরণ করতে পারিনি। এর মধ্যে অন্যতম হলো গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা।

তিনি বলেন, এসব সমস্যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মাটিতে তৈরি করা হয়েছে। গ্যাস, বিদ্যুৎ ও তেল—এই তিনটি খাতে বাংলাদেশকে পরনির্ভরশীল করে রাখা হয়েছে, যাতে অন্যের দিকে তাকিয়ে থাকতে হয়। বর্তমান সরকার এসব সমস্যা এমনভাবে সমাধান করতে চায়, যাতে বাংলাদেশকে আর কারও ওপর নির্ভরশীল হয়ে থাকতে না হয়।

পুতুল আরও বলেন, সমস্যা ও সমাধানের মধ্যবর্তী এই সময়টুকুতে আমাদের সবারই কষ্ট হচ্ছে। এই কষ্টের জন্য বর্তমান সরকার এবং স্বয়ং প্রধানমন্ত্রী বারবার দুঃখ প্রকাশ করেছেন। আমরাও দেশের মানুষের কাছে যখন যেখানে যাচ্ছি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমাদের আন্তরিকতা ও প্রচেষ্টার কোনো কমতি নেই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরিফুল হক, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us