ঢাকা
১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৬০ বার পঠিত
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস।

তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির নেতাকর্মী ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। মির্জা আব্বাস চলমান জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলেও জানান আফরোজা আব্বাস।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ১১ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চার দিন পর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সিঙ্গাপুরে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে দীর্ঘ সময় চিকিৎসা শেষে এবার দেশে ফিরছেন মির্জা আব্বাস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us