ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫% কোটা পুনর্বহাল ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংকট নিরসনে ছাত্র সমাবেশ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়, বললেন আইনমন্ত্রী স্পিকারের সাথে জার্মান প্রতিনিধিদলের বৈঠক মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি ’শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ ‘দেখি একটা ট্রাক ভাড়া করব এবার’ লংমার্চ নিয়ে নতুন পরিকল্পনা পাটওয়ারীর বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ মাহমুদ
Advertise with us

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

শুক্রবার, ১৯ জুন ২০২৬   ১১০ বার পঠিত
গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

কাঁঠালের রাজধানী গাজীপুরে ‘ফল মেলা ২০২৬’ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

Advertisement

শুক্রবার (১৯ জুন) জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে গাজীপুর সদর উপজেলা চত্বরে এ ফল মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় বৈচিত্র্যময় দেশীয় ফলের সমাহার ঘটেছে, যেখানে মোট ৩৪ রকমের ফল প্রদর্শন করা হয়।

মেলার বিশেষ আকর্ষণ ছিল গাজীপুরের একটি ঐতিহ্যবাহী ৩৫ কেজি ওজনের কাঁঠাল, যা ভিডিও কনফারেন্সে মন্ত্রীকে প্রদর্শন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মন্ত্রীকে জানান, কাঠাল ও কাঁঠালজাত পণ্য আমরা বিদেশে রপ্তানির চেষ্টা করছি। আমাদের এ কাঁঠালের প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজার রয়েছে। কাঠালকে প্রক্রিয়াজাত করে সঠিকভাবে বাজারজাত করতে পারলে ২ হাজার কোটি টাকার একটি বাজার তৈরি হবে। এ সময় তিনি মন্ত্রীকে গাজীপুরে কাঁঠালের ব্যাপক প্রচার-প্রচারণার জন্য উদ্যোগ নিতে অনুরোধ করেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে ফল মেলার প্রয়োজনীয়তা ও বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরে বলেন, ফল মেলা অত্যন্ত দরকারী একটি আয়োজন। এদেশের মানুষ আস্তে আস্তে নিজেদের ঐতিহ্য ভুলে যাচ্ছে। এ ফল মেলার মূল উদ্দেশ্যই হলো মানুষকে দেশীয় ফলের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া ও চেনানো; যাতে এই ফলগুলো আরও বেশি ব্যবহার হয় এবং মানুষ এগুলোর পুষ্টিগুণ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। এর পাশাপাশি যাতে করে এ ফলগুলো ব্যবহার করে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারি।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান, সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. আবদুল্লাহ আল ফারুক, অতিরিক্ত উপ-পরিচালক আবদুল মতিন বিশ্বাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us