ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
যদি গঙ্গার পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না : নাহিদ ইসলাম নির্বাচন কমিশনারকে জেলে পাঠানো হবে, মোদী থাকলে গণতন্ত্র টিকবে না: রাহুল গান্ধী সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে: জাবের আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী
Advertise with us

যদি গঙ্গার পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
যদি গঙ্গার পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

সরকারের সাত মাসের কর্মকাণ্ড, তরুণদের কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। বরং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ, নিয়োগে অনিয়ম, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা না পেলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি এবং জনগণের বিপক্ষে অবস্থান অব্যাহত রাখলে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

আজ রোববার জাতীয় যুব দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে এসব কথা বলেন এনসিপির শীর্ষ নেতারা। ‘রাষ্ট্র পুনর্গঠন ও তরুণদের কর্মসংস্থান’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভারতের সঙ্গে সমঝোতা করেই বিএনপি ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। তা না হলে ভারতীয় পণ্যের প্রবেশ, করিডোর ও ট্রানজিট বন্ধ করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, তরুণদের রক্তের বিনিময়ে দেশে পটপরিবর্তন হয়েছে। তাঁরা এই পরিবর্তনকে শুধু ক্ষমতার পরিবর্তন হিসেবে দেখতে চাননি। কিন্তু বর্তমান সরকার এটিকে ক্ষমতার পটপরিবর্তন হিসেবে দেখতে চেয়েছে। গত সাত মাসে সরকার তরুণদের জন্য কী করেছে, তা মূল্যায়ন করতে হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি এবং দেশের স্বার্থে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান। দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন।

নাহিদ বলেন, ‘যদি নদীতে পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না। যদি পানি না আসে, তাহলে কোনো করিডোর হবে না, ট্রানজিট হবে না। যদি বাংলাদেশের নদীতে পানি না আসে, তবে কোনো ভারতীয় চ্যানেল এ দেশে চলবে না।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

Advertise with us
Advertise with us
Advertise with us