ঢাকা
০১ নভেম্বর ২০২৬
Advertise with us

ইরানে ফের হামলার প্রস্তুতি, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   ২৪ বার পঠিত
ইরানে ফের হামলার প্রস্তুতি, উপসাগরীয় মিত্রদের সতর্ক করল ওয়াশিংটন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকার সতর্কবার্তা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের এক দিন পর, আগামী ৪ নভেম্বর থেকেই এ হামলা শুরু হতে পারে। আলোচনার বিষয়ে অবগত উপসাগরীয় আরব অঞ্চলের তিন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এমএস নাউ।

কর্মকর্তাদের মতে, সম্ভাব্য এ হামলা স্বল্পস্থায়ী হলেও তীব্র হতে পারে। তবে ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো ওয়াশিংটনকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে।

এক কর্মকর্তা বলেছেন, হামলা চালানোর জন্য নিজ নিজ ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে কয়েকটি উপসাগরীয় দেশ আপত্তি জানালেও তিনি অবাক হবেন না।

গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার আগে নতুন করে হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সম্ভাব্য হামলার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এমএস নাউকে বলেন, ‘যেসব স্পর্শকাতর সামরিক পরিকল্পনা বাস্তবে থাকতে পারে, আবার নাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা মন্তব্য করি না।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে ট্রাম্প সব ধরনের বিকল্প খোলা রেখেছেন।’

সূত্র: টাইমস অব ইসরায়েল

Advertise with us
Advertise with us
Advertise with us