ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
যদি গঙ্গার পানি না আসে, তাহলে ভারতীয় পণ্যও বাংলাদেশে আসবে না : নাহিদ ইসলাম নির্বাচন কমিশনারকে জেলে পাঠানো হবে, মোদী থাকলে গণতন্ত্র টিকবে না: রাহুল গান্ধী সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য দিলেন তাহসিফের বন্ধু দীপ পোশাকশ্রমিকদের আন্দোলন: জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ৪ নভেম্বর ৩ দাবিতে মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্য সচিব জাহাঙ্গীর বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে: জাবের আওয়ামী লীগ একটি গোখরা সাপ : পাটওয়ারী
Advertise with us

বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে: জাবের

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে: জাবের

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেছেন, বাংলাদেশ নামের রাষ্ট্র হলেও কার্যত এখনো এর প্রতিটি ব্যবস্থা ও সিস্টেম দিল্লির প্রেসক্রিপশনে চলে। দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। শহীদ ওসমান হাদিও আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন। আমরা শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে চাই। কিন্তু সেই দাবির জবাবে নির্যাতন চালানো হলে প্রতিবাদ অব্যাহত থাকবে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক আড্ডায় তিনি এসব কথা বলেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ন্যায়বিচারের প্রশ্নে আমরা আপসহীন। প্রত্যেক নাগরিকের অধিকার রক্ষা এবং রাষ্ট্রের কাছে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যে কারণেই হোক, কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে সেটি জুলুমই। তা কখনো ইনসাফ হতে পারে না।

শ্রমিকদের আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল্লাহ আল জাবের বলেন, শ্রমিকরা নিজেদের উপার্জন দিয়ে বাড়িভাড়া পরিশোধ করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে পারছেন না। তাঁরা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন, যাতে পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন। কিন্তু তাঁদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম কীভাবে চলছে? রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। অথচ শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে।

এ সময় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us