ঢাকা
০১ নভেম্বর ২০২৬
Advertise with us

এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০১ নভেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ কথা জানান।

সরকারি চাকরিজীবীরা নতুন বেতনকাঠামোতে বেতন পাচ্ছেন আজ। গত জুলাই থেকে তাদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন ধরে আজ বেতন দেওয়া হবে। তবে বেতন নির্ধারণ জটিলতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একাংশ পুরোনো বেতন কাঠামোয় বেতন পাবেন।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বেতনকাঠামো ঘোষণা করা হয়। এদিকে পে স্কেলসহ তিন দফা দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিসহ আন্দোলনের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট।

Advertise with us
Advertise with us
Advertise with us