ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা
Advertise with us

শমশেরনগর বিমানবন্দর ও মেডিকেল কলেজ হবে পর্যাপ্ত বাজেটে : প্রবাসীদের সংবর্ধনায় এম নাসের রহমান

মনোয়ার হোসেন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ৮ বার পঠিত
শমশেরনগর বিমানবন্দর ও মেডিকেল কলেজ হবে পর্যাপ্ত বাজেটে : প্রবাসীদের সংবর্ধনায় এম নাসের রহমান

ছবি: প্রতিনিধি

বার্মিংহাম ( যুক্তরাজ্য ) : যুক্তরাজ্যে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের আয়োজনে লন্ডনের দ্যা এট্রিয়ামে অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য জননেতা এম নাসের রহমানের নাগরিক সংবর্ধনা। ২০ জুলাই ২০২৬ সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী রুজিনা নাসের ও দুই কন্যা। জানা গেছে, ছোট কন্যার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে তিনি যুক্তরাজ্যে আগমন করেন।

এই সংবর্ধনা সভায় এম নাসের রহমানের সহধর্মিণী ও কন্যারা উপস্থিত প্রবাসীদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এম নাসের রহমান তার এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখ করেন এবং বলেন, মৌলভীবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও শমশেরনগর বিমানবন্দর কেবল পর্যাপ্ত বাজেট বরাদ্দের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। এ লক্ষ্যে সংসদ ও সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দের দাবিদার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তাদের যথাযথ দাবিদাবা বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি তিনি তার নির্বাচনে প্রবাসীদের অপরিসীম অবদানের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাগরিক সভায় বক্তারা প্রয়াত নেতা এম সাইফুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং এম নাসের রহমানকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, তার হাত ধরেই মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

সরিফুজ্জামান তপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অদুদ আলম ও আব্দুল আহাদ। প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুজিনা নাসের, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল কালাম আজাদ, সেক্রেটারি খসরু জামান খসরু, ডক্টর হাসান এমবিই, এমএ আবু তাহের চৌধুরী প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031