ছবি: সংগৃহীত
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন সামাজিক কার্যক্রম চালিয়ে বেশ সুনাম অর্জন করেছে। এবার রক্তদান কর্মসূচি পালন করল মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপ কুয়েত শাখা।
মঙ্গলবার বিকেলে কুয়েত সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক জাবরিয়া এই রক্তদান কর্মসূচি আয়োজন করা হয়।
রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে মাইজভাণ্ডারী হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। সংগঠনের কুয়েত শাখার সভাপতি মো. কামাল উদ্দিন সওদাগরের সভাপতিত্বে রক্তদান কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এরহাম হোসাইন মাইজভাণ্ডারী, মোহাম্মাদ সোহেল চৌধুরী, জাফরুল ইসলাম, মোহাম্মাদ মুসা চৌধুরীসহ আরও অসংখ্য প্রবাসী।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মাইজভাণ্ডারী শাহ এমদাদিয়া ব্লাড ডোনারস গ্রুপের শাখা রয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ পূর্বেও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রক্তদান কর্মসূচি আয়োজন করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে চলেছেন।