ঢাকা
২৩ জুলাই ২০২৬
শিরোনাম
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টা মামলা দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলল জামায়াত, নইলে স্পিকার-ইসিতে চিঠি গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক
Advertise with us

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট

ছবি: সংগৃহীত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর বিষয়ে আদেশের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ বি এম তারিকুল কবীরের আদালতে এই অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়ার কথা ছিল। তবে বিচারক ছুটিতে থাকায় আদেশের জন্য আগামী ৩ আগস্ট দিন নির্ধারণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, সম্পদ বিবরণীতে মতিউর ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তার বিরুদ্ধে সরকারি চাকরিতে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। পরে মতিউরের বিরুদ্ধে দায়ের করা মামলাটিতে অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মতিউর রহমানকে গ্রেফতার করে। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

২০২৪ সালে কুরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে ইফাত নামের এক তরুণের ১৫ লাখ টাকা দামের একটি ছাগল কেনার ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপরই মূলত মতিউর রহমানের অবৈধ সম্পদের বিষয়টি গণমাধ্যমে আসে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031