ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা
Advertise with us

আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামি র‌্যাব হাতে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া আসামি র‌্যাব হাতে গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর কোর্ট পুলিশ সদস্যরা আসামি সম্রাট মন্ডলকে হাজতখানা (গারদখানা) থেকে আদালতের এজলাসের দিকে নিয়ে যাওয়ার পথে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া মো. সম্রাট মণ্ডল (২৮) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর সিটিকরপোরেশনের গাছা থানার কলমেশ্বর এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩২টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কাশর এলাকায় অভিযান চালিয়ে সম্রাট মণ্ডলকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) গাজীপুর এবং র‌্যাব-১৪ এর (সিপিএসসি) ময়মনসিংহের যৌথ দল। র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখার তথ্য, প্রযুক্তিগত সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) দুপুর ১টা ৫৬ মিনিটের দিকে গাজীপুর মহানগর (জিএমপি) আদালত পুলিশের নিয়ন্ত্রণাধীন গারদখানার রিসিভ ডেস্কে অন্য আসামিদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন সম্রাট মণ্ডল। এ সময় তিনি কৌশলে হাতকড়া (হ্যান্ডকাফ) থেকে তার হাত খুলে দৌড়ে পালিয়ে যান।

এ ঘটনায় আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে জিএমপির সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।

সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করার উদ্দেশে গারদখানায় নেওয়া হয়। বিচারিক কার্যক্রমের জন্য সম্রাটকে হাজতখানা থেকে বের করে আদালতে এজলাসের দিকে নেওয়ার পথে কৌশলে হাতকড়া থেকে তার হাত খুলে দ্রুত পালিয়ে যান। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সম্রাটকে ধাওয়া করলেও আটক করতে পারেননি।

র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানির কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, গ্রেফতার হওয়া সম্রাট মণ্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপির গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031