ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা এদেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না : হাসনাত আব্দুল্লাহ জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী মাঠ পর্যায়েই হবে জন্মতারিখ সংশোধন, সহজ হচ্ছে প্রবাসী নিবন্ধন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ মাইলস্টোন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আহ্বান ইসলামী আন্দোলনের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ জুলাই পদযাত্রায় অংশ নিতে কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা
Advertise with us

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও একসময় হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। আজ অনেকে একাত্তরের সাথে অনেক কিছুকে গুলিয়ে ফেলেন। কিন্তু একাত্তর না হলে আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন-এই বাংলাদেশ আমরা পেতাম না।’

মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণ সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধের সময়কার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। অসংখ্য গ্রাম পুড়িয়ে দেওয়া হয় এবং সাধারণ মানুষের ওপর নৃশংস নির্যাতন চালানো হয়।

নারী নির্যাতনের বিভীষিকাময় ঘটনাগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, অনেক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ রেললাইনের পাশে ফেলে রাখা হতো।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন।  সূএ : বাসস

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031